১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি আবারো মা হতে যাচ্ছেন। এটি হতে যাচ্ছেন ন্যানসির তৃতীয় সন্তান। নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর আগে শুক্রবার (২২ এপ্রিল) হয়ে গেল ন্যানিসর বেবি শাওয়ার অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন বন্ধু-বান্ধব।
সামাজিকমাধ্যমে ন্যানিসর বেবি শাওয়ার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পরে। সেখানে ফিরোজা রঙের শাড়ির সঙ্গে হালকা গয়নার সাজে দেখা গেছে তাকে। আরেকটি ছবিতে নীল-হলুদ রঙ্গের সালোয়ার কামিজে সাদামাটা লুকে দেখা যায় এ সংগীতশিল্পীকে। এ সময় তার স্বামী মহসীন মেহেদীর পরনে গিয়ে রঙা পাঞ্জাবি আর সাদা পায়জামা দেখা গেছে।
২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। এটি তার তৃতীয় বিয়ে। গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।
এরপর চলতি বছরের ১৩ জানুয়ারি একটি ভিডিও শেয়ারের মাধ্যমে মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ন্যানসি। সেই ভিডিওতে মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে তুলে ধরা হয়। এই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেন ন্যানসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D