১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
|| মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
‘টিপ পরা’ নিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছেন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়েছে। বিশেষ করে শিল্পীদের প্রতিবাদের চিত্র ‘টিপকাণ্ডে’ ঝড় তুলেছে। আর পুরুষের কপালে ‘টিপ’ দেখে সমালোচনায় সরব হয়ে উঠেছে অন্তর্জাল।
এই ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, এমনকি সংসদে পর্যন্ত বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই সেই নারীর পক্ষ নিয়ে টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
এই তালিকায় আছেন দেশের অনেক জনপ্রিয় অভিনেতাও। তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা ছবি দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, স্বাধীন খসরু, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ।
তুমুল চর্চায় থাকা এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি দিলেন ঠিক উল্টো মতামত। যে সব অভিনয়শিল্পী টিপ পরেছেন তাদের ‘পাগল’ বলে সম্বোধন করেছেন সিদ্দিক। করেছেন সমালোচনাও।
তিনি তার ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’
প্রসঙ্গত, পুরুষদের কপালে টিপ দেওয়া নিয়ে শুরু হওয়া নতুন বিতর্কের উত্তাপ প্রবল। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও অনেকেই এটিকে ভালো চোখে দেখছেন না। তাদের মতে, প্রতিবাদ করুক তাতে সমস্যা নেই, কিন্তু কপালে টিপ দিয়েই কেন প্রতিবাদ করতে হবে? আবার কেউ কটাক্ষের সুরে বলছেন- আজ কপালে টিপ পরে প্রতিবাদ করে সবকিছু উল্টায় ফেলছেন, কিছুদিন পর হয়তো শুনব আপনারাও মা হতে চলেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D