নায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

নায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

বাংলা চলচ্চিত্রের অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বিষয়টি জানিয়েছেন নায়িকা সাদিয়া মির্জা।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ বস্তা বন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়।

অভিনেত্রী শিমুর ছোটবোন ফাতেমা জানান, রোববার সকাল ১০টায় বাসা থেকে বের হয়, সন্ধ্যা ৭টায় শিমুর এক বন্ধুকে শিমুকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানায়। পরে রাত ১১টায় কলাবাগান থানায় জিডি করা হয়। সোমবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে লাশ শনাক্ত করে।
শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন বলেন, সর্বশেষ দুইদিন আগে কথা হয়েছিল, তার কোনো শত্রু নেই। তবে এফডিসিতে ১০ দিন আগে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট