১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১
স্বামীসহ ওমরাহ পালন করতে গিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। অবশ্য এর আগে স্বামী রাকিব সরকারকে নিয়েই ওমরাহ করবেন বলে বিয়ের পরই জানিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
এর আগে বুধবার নিজেই ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি জানান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে এমন একটি পোস্ট করে এ খবর জানিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
মরুভূমির বুকে স্বামীর সাথে রোমান্টিক মুডে ধরা দিলেন নায়িকা মাহি। বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। যেখানে কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন মাহি। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা। ক্যাপশনে লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ।’ সাথে চারটি লাল রঙের চারটি লাভ ইমোজি।
মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সাথে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকেলের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালী প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখলেন এই জুটি।
সৌদির উদ্দেশে দেশ ছাড়ার আগের পোস্টে মাহি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন তিনি। এর পর চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।
এদিকে বর্তমানে ‘ড্রাইভার’ নামে ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করেছেন। এছাড়া আরো হাফ ডজনের বেশি সিনেমার কাজ রয়েছে তার হাতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D