২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
টাঙ্গাইলের ঘাটাইলে কাশতলা এলাকার একটি বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূ’সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
শনিবার (৩০ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, হামিদপুরের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজনের মৃত্যুর ঘটনার কথা শুনেছি। হত্যা নাকি আত্মহত্যা সেটা জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D