১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
ভোর সাড়ে ৫টায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়। বের করা হয় শাহরুখ-তনয় আরিয়ানের জামিনের নথি। সংবাদ মাধ্যমের একটি অংশের দাবি, আরিয়ানের জেল থেকে বেরোতে ১০টা বাজবে। সূত্রের খবর, ইতোমধ্যেই ‘মন্নত’ থেকে আর্থার রোড জেলের উদ্দেশে রওনা দিয়েছেন শাহরুখ খান।
বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বেরোতে পেরিয়ে গেছে আরো একটি দিন।
শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ প্রকাশ করেন। সেই মুক্তি-নির্দেশ এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছতে বিকেল সাড়ে ৫টা বেজে যায়।
নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় শেষ হয় জেল কার্যালয়ের কাজ। ফলে শুক্রবার রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান। শনিবার ভোর সাড়ে ৫টায় আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। সেখানেই সারারাত পড়ে ছিল আরিয়ানের মুক্তি-নির্দেশ। খামবন্দি নির্দেশ জেলের ভিতরে নিয়ে যান জেল কর্মীরা। অর্থাৎ, নথি সংক্রান্ত সমস্ত কাজই শেষ। এ বার অপেক্ষা আরিয়ানের জেল থেকে বেরিয়ে আসার।
সূত্র : আনন্দবাজার

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D