২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দিলে ৬ নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D