২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে চিহ্নিত মাদকসেবির ছুরিকাঘাতে রাজীব পাল (৩৪) নামে মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ভাদুঘর এলাকার রাশেদ খান (২৫) নামের আরো এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে শহরের কাজীপাড়া ধোপাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাজীব পাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা গ্রামের কেসি পালের ছেলে।
ঘটনার কথা শুনে হাসপাতালে ছোটে আসে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে মাদকাসক্ত রনি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশের দাবি।
রনির পরিবার ও মাদক নিরাময় কেন্দ্রের সদস্যরা জানান, কাজীপাড়া এলাকার চিহ্নিত মাদকাসক্ত রনির অত্যাচারে পরিবারসহ অনেকেই অতিষ্ঠ। তার অত্যাচার-নির্যাতনের কারণে কোরবানির ঈদের আগে রনির বিরুদ্ধে তার বাবা ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু এরই মধ্যে তার অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। শেষমেশ রনির বাবা সানু মিয়া শহরের ফুলবাড়ীয়া এলাকার মাদক নিরাময় কেন্দ্র ‘প্রয়াস’-এ যান। রোববার সন্ধ্যায় মাদক নিরাময় কেন্দ্রের ছয় সদস্যের একটি ‘কটপার্টি’ রনিকে তাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য কাজীপাড়ার যায়। রনি মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের দেখে ছুরি নিয়ে তাদের ওপর হামলা করেন। রনির ছুরিকাঘাতে রাজীব পাল নামে নিরাময় কেন্দ্রের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাশেদ খান নামে নিরাময় কেন্দ্রের অপর এককর্মী।
মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তা শফিকুল ইসলাম রুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘাতক রনির অসহায় বাবা সানু মিয়া মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের ওপর হামলা ও রাজিব পালকে ছুরিকাঘাত করে হত্যায় ছেলের দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা জানান, ঘাতক রনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর মাদকসেবী রনির পিতা সানু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D