২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
আজ বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। ঝলসে যান কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত ব্যক্তিদের ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D