২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভাগে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৩২২ জনের শরীরে।
শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে খুলনা বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ সাতজন, খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।
রাশেদা বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩৩২ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৬১ জন। মারা গেছেন ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D