কুষ্টিয়ায় প্রকাশ্যে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

কুষ্টিয়ায় প্রকাশ্যে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

Manual7 Ad Code

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরপর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে আসি। এসে দেখি শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এর মধ্যে মা ও সাত বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual3 Ad Code

এদিকে এলাকাবাসী ঘাতককে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতকের পরিচয় জানাননি।


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code