২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।
রবিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলার তারাকান্দা উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। হাসপাতালে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন পুরুষ, তিননারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখি নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশুসহ ছয়জন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D