২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকার আবদার গ্রামে নির্মমভাবে ধর্ষণ করার পর সপরিবারে নিহত হওয়া সাবরিনা সুলতানা নুরা জিপিএ ৫ পেয়েছে।
সাবরিনা সুলতানা নুরা এ বছর এইচ এ কে একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
গত ২৩ মে শ্রীপুরের আবদার গ্রামে দিবাগত রাতে মালয়েশিয়া প্রবাসী রেজওয়ান কাজলের পুত্রসন্তানকে, স্ত্রী এবং দুই মেয়েকে ধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করে। এসময় পরিবারের তিন সদস্যসহ মেধাবী সাবরিনা সুলতানা নুরা কেও ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। বড় অবেলায় হারিয়ে গেছে একটি পরিবারের চিরদিনের স্বপ্ন।
বাবা রেজোয়ান কাজল মেয়ের অসাধারণ সাফল্যের জিপিএ ৫ পাওয়া রেজাল্ট বুকে নিয়ে গগনবিদারী আত্মচিৎকার করছেন মালয়েশিয়া থেকে। আর বলছেন মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল। সব শেষ করে দিল হায়েনারা। তছনছ করে দিয়েছে আমার সুন্দর সাজানো জীবনকে। বারবার মনে পড়ছে নুরার কথা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D