১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০
সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরীর উদ্যোগে নগরীর বিভিন্ন পেশার মানুষ, এয়ারপোর্ট মাইক্রবাস শ্রমিক ও সেলুন কর্মচারী-শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে নগরীর আম্বরখানার গোল্ডেন টাওয়ার প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীরা দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তারই অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সহ যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D