২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দায়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামে একজন যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন সেট, সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
জানা যায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে তাকে যশোর সদরের বালিয়াঘাটা-লাউখালি এলাকা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এই তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমানকে আটক করেন। মোস্তাফিজ তার মোবাইলফোনের মাধ্যমে করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছিল। সে ওই এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D