৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
সিলেট ওসমানী হাসপাতালে কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে প্রথম দিনে পরীক্ষা করা কারো করোনা ভাইরাস শনাক্ত হয়নি। প্রথম দিনের ৯৪টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার পর এই ৯৪ জন ব্যাক্তির কোভিড-১৯ নেই বলে জানিয়েছে আইইডিসিয়ার। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক। মঙ্গলবার (৭এপ্রিল) প্রথম দিন সিলেটের চার জেলার এই ৯৪টি স্যাম্পল পরীক্ষা করা হয়।
অধ্যক্ষ ময়নুল হক জানান, প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। ৭এপ্রিল প্রথম দিন ৪টি জেলা থেকে ১১৬টি নমুনা পরীক্ষার জন্য আসে ওসমানীর ল্যাবে। এর ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ এসেছে। আজ বুধবার সকাল থেকে ল্যাবে আরো ৭৩টি নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে চলছে পরীক্ষার কাজ।
এর আগে মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়।
এ ল্যাবে প্রতিদিন প্রায় দু’শো নমুনা পরীক্ষা করা যাবে। সেক্ষেত্রে দু’দফায় প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা হবে। যেখানে সময় লাগবে ৪ ঘন্টা। নমুনা পরীক্ষা জন্য বিশেষায়িত ল্যাবে চারজন অধ্যাপকের সমন্বয়ে ৩১ জন টেকনিশয়ান কাজ করছেন। নমুনা পরীক্ষার পর সরকারী নির্দেশনা অনুযায়ী ফলাফল ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে। আইইডিসিআর তা প্রকাশ করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D