৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, গরীব, শ্রমজীবী, অসহায়, কর্মহীন, হতদরিদ্র মানুষের পাশে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত। দেশের এই ক্রান্তিকালে দলমত নির্বিশেষে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানুষ মানুষের জন্য, দরিদ্র মানুষের পাশে দাড়ানো সবার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বিভিন্ন উপজেলায় যাচ্ছি। প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষ যার যার অবস্থান থেকে অসহায় মানুষকে সহযোগিতার আহবান জানিয়েছেন। দলের বিত্তবান যারা আছেন তারা গরীব মানুষের পাশে দাড়ানো তাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, প্রয়োজন ছাড়া আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সবার ঘরে ঘরে খাদ্য পৌছে যাবে। সরকার উদ্যোগ গ্রহণ করেছে আপনার ঘরে থাকুন খাদ্যসামগ্রী পৌছে যাবে। সামান্য ভূলের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। ঘরে থাকুন নিজেকে, পরিবার ও দেশকে নিরাপদ রাখুন।
আজ শুক্রবার কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় দিন ব্যাপি খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এর আগে তিনি কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দুই লক্ষ টাকার খাদ্র সামগ্রী, পৌর মেয়র কার্যালয় প্রাঙ্গনে ও ১নং লক্ষিপ্রসাদ ইউনিয়নের মেম্বার তমিজ উদ্দিনের উদ্যোগে ১৩শত শ্রমিকদের মাঝে খাদ্র সামগ্রী, উপজেলা চেয়ারম্যানের ও মোস্তাক আহমদ পলাশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
দিন ব্যাপি খাদ্রসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন আল মিজান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা বারিুউল করিম খান, এএসপি সার্কেল আব্দুল করিম, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদোহা পিপিএম, জেলা স্বেচছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, জেলা পরিষদের সদস্য আলমাস উদ্দিন, বাণী গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধানরণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, লক্ষি প্রসাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, আলিম উদ্দিন মেম্বার প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D