১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ৬ নারীকে সম্মাননা দিয়েছে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে নারীর অবদান ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সম্মাননা প্রাপ্ত ৬ নারী হলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা, আবেদা চৌধুরী, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর কন্যা এ জেড রওশন জেরিন রুবা, বেগম শামসুন্নাহার মিনু, বিয়ানিবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমা রায় চৌধুরী চক্রবর্তী ও নাজনীন হোসেন।
অনুষ্ঠানে তাদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে তারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল অন্বেষা শিল্পী গোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, জামাল উদ্দিন বান্না. মালতি পাল, অমিত ত্রিবেদি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘আমাদের দেশের নারীদের আমরা অনেক এগিয়ে দিয়েছি। কিন্তু এত চেষ্টার পরও আমাদের কর্মী বাহিনীর মাঝে নারীদের সংখ্যা অনেক কম। সারা দেশে মাত্র ৩০ শতাংশ নারী বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। তাই আমাদের কর্ম জীবনে যেসব নারী আমাদের সহকর্মী তাদের এগিয়ে নিতে কাজ করতে হবে। এই কর্মজীবী নারীর সংখ্যা ৩০ শতাংস থেকে ৭০ শতাংশে আনতে হবে।’
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা, আবেদা চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ, একুশে পদক প্রাপ্ত লোক সংগীত শিল্পী সুষমা দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবিনা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানার বেগম। আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
আয়োজনের ৩য় দিন সোমবার (৯ মার্চ) সিলেট উইমেন্স চেম্বারের নিবেদনে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আলোর পথে নারীর অভিযাত্রী’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী ও এফবিসিসিআই এর পরিচালক শমী কায়সার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D