৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শাখার সহ সভাপতি ফখরুদ্দিন শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কাউন্সিলর মাসুক আহমদ, হাজী নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়াহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, আওয়ামী লীগ নেতা মুফিজুর রহমান বাবলু, ইউপি সদস্য সেলিম চৌধুরী, মুহিবুর রহমান, শামীম উদ্দিন, মুহিবুর রহমান, শফিকুল হক, জমির উদ্দিন, মখদ্দুছ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রুকশানা বেগম প্রমুখ।
সভায় ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস ও জন্ম শতবার্ষিকীর সকল দলীয় কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সেই সাথে কোন জনপ্রতিনিধি সরকারি দলের নাম ব্যবহার করে ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাম ভাঙ্গিয়ে কোন নেতাকর্মী সরকারী অথবা বে-সরকারি প্রতিষ্ঠান সহ কোথাও চাঁদা উত্তোলন করলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অবহিত করার জন্য সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D