১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার : সড়ক দুর্ঘটনায় নিহত বরুড়ার মাস্টার খোন্দকার মেজবাউল করিমের প্রথম জানাজা নিজ কর্মস্থল লাকসাম মুদারফরগঞ্জ আলী নোয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জানাজা নিজ বাড়ি বরুড়া পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
মরহুম মাস্টার খোন্দকার মেজবাউল করিম হলেন, সাবেক মুদাফরগন্জ আলী নোয়াব হাই স্কুলের প্রধান শিক্ষক খোন্দকার রেজাউল করিম সাহেবের ২য় সন্তান ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু’র ছোট ভাই।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মুদারফরগঞ্জ আলী নোয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দু। আরও উপস্থিত ছিলেন, পয়ালগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হোসেন, ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন’সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নিজাম ইউ জায়গীরদারের শোকঃ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু’র ছোট ভাই মাস্টার মেজবাউল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, নিজাম ইউ জায়গীরদার । গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আল্লাহ মরহুম মাস্টার খোন্দকার মেজবাউল করিম’কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।-আমিন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D