২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওই যুবকের নাম বিল্লাল হোসেন তালুকদার (২০)। সে চলতেতলা এলাকার বাগানবাড়ির মো. গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক (সিনিয়র এএসপি) বজলুর রশীদ দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে তার নেতৃত্বে র্যাব সদস্যরা পৌর শহরের চলতেতলার বাগানবাড়ি এলাকায় অভিযান চালায়। এই অভিযানে এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে ফেসবুকে ফাঁস করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করা হয়।
পরে র্যাবের জিজ্ঞাসাবাদে আটক বিল্লাল হোসেনের ফেসবুক আইডি- ‘Mohammed Habibul Bashar’ থেকে ফাঁসকৃত বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত মেসেজ পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D