বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষপদের বিবি সিলেট অফিস কমিটি অনুমোদন

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষপদের বিবি সিলেট অফিস কমিটি অনুমোদন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের ১৭ সদস্যের আহবায়ক কমিটি কেন্দ্রের অনুমোদন লাভ করেছে। পরিষদের বাংলাদেশ ব্যাংক শাখা মতিঝিল, ঢাকার সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আল আজাদ এর ২৬ জানুয়ারি ২০২০ স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন প্রদান করা হয়।

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে প্রাতিষ্টাতিক রূপ দেয়ার লক্ষ্যে গঠিত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের কর্মকর্তারা হচ্ছেন আহবায়ক-মোজতবা রুম্মান চৌধুরী, সদস্য সচিব-মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য- এ,টি,এম আব্দল্লাহ, পরেশ চন্দ্র দেবনাথ, সুভেন্দু কুমার দেব, বিনয় ভূষণ রায়, আসাদুল হাকিম, মোঃ ফাহিম মিয়া, কেয়া চন্দ, সঞ্জয় দেব সজীব, মোঃ মুজিবুল কামাল, মোঃ আরিফুল ইসলাম খন্দকার, জয়দীপ চক্রবর্তী, দীন মোহাম্মদ ইবনে কায়েস, শিল্পী রাণী দাস, উম্মে সালমা বেগম ও মোঃ আলীনূর রহমান ।

পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ২৯ জানুয়ারি বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালত কাজী এনায়েত হোসেনসহ পদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট