সিলেট কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক বোর্ডের প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

সিলেট কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক বোর্ডের প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় কারাগারের নতুন বেসরকারি পরিদর্শক বোর্ডের প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম। কারাবিধির বিভিন্ন দিক তুলে ধরেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো আব্দুল জলিল।

বেসরকারি কারা পরিদর্শক বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেতা অঞ্জনা সরকার ও আছিয়া খানম শিকদার এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা।

এছাড়াও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট