১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
কেরানীগঞ্জের চুনকোটিয়া এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও পাঁচ জনের মৃত্য হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নয় শ্রমিকের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম ও জাকির হোসেন।
এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকোটিয়া হিজলতলা এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ নামে ওই কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে দগ্ধ হয় ৩৪ জন। পরবর্তীকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকে ঢামেকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তিরত ৩৪ জনের মধ্যে বুধবার রাত ১২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ওই কারখানাটিতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ২৫ এপ্রিল আবারও ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই দুইটি অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সর্বশেষ বুধবার তৃতীয়বারের মতো আগুন লাগে কারখানাটিতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D