২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার পুলিশি বাধা, হামলা ও গ্রেফতার উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। নগরীর বন্দরবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তালতলা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও কামাল হাসান জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হোসেন রানা, দেলওয়ার হোসেন চৌধুরী, আনসার আলী, আজম খান, আলী আকবর খান, জাবেদ আহমদ জীবন, সৈয়দ শহীদ হোসেন সাবু, এজে সুহেল, খন্দকার মনিরুজ্জামান মনির, ছালেক আহমদ, কামরান আহমদ হেলাল, মনাফ আহমদ, জীবন আহমদ, শাওন আহমদ ইমরান, রিপন আহমদ, সাহেদ আহমদ, জাহেদ আহমদ, শাহ আলম আলী, সৈয়দ মিনার, জাহাঙ্গীর হোসেন, আজিজ খান সজীব, রাসেল আহমদ খান, ফারুক আহমদ খান, সাইফুল আলম কোরেশী, বাইন উদ্দিন, শাকিল মিয়া, জামাল বক্স, মুশাহিদ আলী, সায়েম আহমদ রনি, সাগর আহমদ, রবিউল মোহাম্মদ জসিম, হাবিব আহমদ, নাজিম আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, আরমান হোসেন, শাহীন আহমদ, মোস্তাক আহমদ, শফিকুল হক শামীম, সুমন আহমদ, আব্দুল মোমিন, জুনেদ আহমদ, করিম মান্নান, জহুর আহমদ, মেজ আহমদ, শেখ শরিফ, সাহেদ আহমদ, আনোয়ার হোসেন, ফয়ছল আহমদ, ইমন আহমদ, জসিম উদ্দিন, ছনু মিয়া, জাহাঙ্গীর আহমদ, রমজান আলী, মোহন আহমদ, জাহেদ আহমদ, ফাহিম আহমদ, নাইম আহমদ, রিফাত, আদম, হানিফ আহমদ, মেরাজ, বাবু মিয়া, মুজাহিদ, রফু মিয়া, সাব্বির, রাব্বি, আমজাদ, লিটন আহমদ, শিপন আহমদ, অনিক আহমদ, ইমরান আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পূণরূদ্ধার হয়েছিল সেই মাতৃতূল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকার। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা যেকোন মূল্যে রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে এদেশের গণতন্ত্র পূণরূদ্ধার করবে।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আপিল বিভাগের নির্দেশনা সত্ত্বেও সরকার মেডিকেল রিপোর্ট না দেয়ার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে এগুতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধায় মিছিল আর সামনের দিকে যেতে না পেরে সেখানেই সমাবেশে করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা ও বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, নিশান, সেন্টু, রাসেল বাবু, সোহাগ, ওয়াদুদ, সাইদুল, আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, সহ-সাংগঠনিক হাসিবুল, সহ-সম্পাদক, সম্রাট, শুভ, দুলাল, দপ্তর সম্পাদক জজ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেক, রুহুল, শিমুল-১, শিমুল-২, সুজন মোল্লা, পিটার, শ্রমবিষয়ক সম্পাদক মাসুদ, সহ-প্রচার সম্পাদক রায়হান, সদস্য আক্কাস, টনি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, ছাত্রনেতা লেমন, সজিব ও ডলারসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ চলতি মাসের ১২ তারিখ তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। আর মুক্তি না দেয়া হলে সরকার পতন ও বেগম জিয়ার মুক্তির জন্য রাজশাহী থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D