২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের এ সংঘর্ষ হয়।
দশজন নিহতের খবর নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানান, বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D