২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন বাজারে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশের এক এএসআই ও এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাশির ও কনস্টেবল মুনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় নওগাঁ ডিবি পুলিশের এএসআই বাশির ও কনস্টেবল মুনির মাদক মামলার আসামি ধরতে আগ্রাদ্বীগুন এলাকায় যান। মোটরসাইকেলে করে তারা আসামিকে ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে দুজনেই মাথা ও শরীরের বিভন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে পত্নীতলা থানা পুলিশ মৃতদেহগুলো হেফাজতে নেয়।
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D