২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
ভোলার বোরহানুদ্দিনে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের জেরে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক গ্রামবাসী আহত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশ চলছিল। এ সময় পুলিশ সমাবেশ সময়ের আগে শেষ করতে বলায় জনতা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এতেই পুলিশ-জনতার এ সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন কমপক্ষে শতাধিক।
নিহতরা হলেন- মাহাফুজ, মিজান, আবু তাহের ও মাহাবুব ও মাহফুজুর রহমান বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারির ভাই। আহতদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ।
তিনি জানান, মুসল্লিরা হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়, পুলিশ আত্মরক্ষার জন্য প্রথমে ফাঁকা গুলি চালায়। এরপরও উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে, পুলিশ গুলি ছুঁড়ে। পরবর্তীতে জানতে পারে ৩ জন নিহত হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২ নম্বর ওয়ার্ডের বিপ্লব কুমার শুভ নামক একজন ফেসবুক মেসেঞ্জারে মহান আল্লাহ ও তার নবী মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরই প্রতিবাদে তারা সমাবেশ করলে পুলিশের বাধার মুখে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D