২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরে আবদুল্লাহ আল নোমান হিমেল (২৬) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে র্যাব।
বুধবার (৩১ জুলাই) দুপুরে পৌর শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
আটককৃত হিমেল লক্ষ্মীপুর পৌর এলাকার বেলায়েত হোসেন মানিকের ছেলে এবং পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
র্যাব জানায়, হিমেল দীর্ঘদিন ধরে ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল। এর মাধ্যমে গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। সর্বশেষ বুধবার নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেয় হিমেল।
লক্ষ্মীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আবদুল্লাহ আল নোমান হিমেলকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযোগের দায় স্বীকার করেন হিমেল। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D