২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোনার মোড়ের একটি চায়ের দোকান থেকে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে আসছে স্থানীয় বখাটেরা। দোকনটিতে চায়ের আড্ডায় বসে বখাটেরা বিভিন্ন সময় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে এমন অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে সেই দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বিকালে বখাটেদের আস্তানা হিসেবে পরিচিত দোকানটিতে বন্ধের নোটিশ টাঙান সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। টাঙানো নোটিশে লেখা রয়েছে ‘এই দোকান থেকে স্কুলগামী মেয়েদের ইভটিজিং করায় সাময়িকভাবে দোকানটি বন্ধ করা হলো।’ বন্ধ হওয়া দোকনটি সদর উপজেলার রামকৃষ্টপুর এলাকার মো. মাহবুবের ছেলে শামীমের।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সোনার মোড়ের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই দোকনটিতে দীর্ঘদিন ধরে বখাটেরা আড্ডা দিচ্ছে। আড্ডার ছলেই তারা স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করে থাকে। পাশে আরও একটি বেসরকারি স্কুলও রয়েছে। সেখানেও বখাটেদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করতেই পুলিশ সুপারের নির্দেশে দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগে সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত। পুলিশের ভাষায় সেটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। মুলত কিশোররা ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোররা সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেলেই চুরি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব আস্তানা বন্ধ করতে পারলে ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D