১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৯
বন্দুকযুদ্ধে নিহত সাব্বির হোসেন ওরফে নয়ন বন্ডের লাশ দেখতে উৎসুক কয়েক হাজার জনতার প্রায় ৩ কিলোমিটারের লাইন তৈরি হয়। তবে নয়নকে দাফন করতে গ্রামের মানুষ বাধা দিয়েছে।
এলাকাবাসী নয়নের লাশ গ্রামের বাড়িতে দাফন না করার জন্য তার আত্মীয়-স্বজনকে জানান। পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম সীমান্তে গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়া বাশবাড়িয়া গ্রামে সাব্বির হোসেন নয়ন বন্ডের পৈত্রিক বাড়ি।
ওই গ্রামের ফোরকান হাওলাদার ও মোশারেফ হোসেন জানান, নয়ন বন্ডের লাশ আমাদের গ্রামে দাফন করতে দেওয়া হবে না।
নয়ন বন্ডের চাচা লিটন মোল্লা বলেন, নয়নকে আমি দেখিনি। ওর বাবা খুব ভাল মানুষ ছিল। বাড়ির সবাই নয়নের লাশ গ্রামের বাড়িতে দাফন করতে নিষেধ করেন। নয়নের ঘৃণিত কর্মকাণ্ডের কারণে গ্রামের বাড়ির কেউই নয়নকে আত্মীয় পরিচয় দিচ্ছেন না।
অবশেষ মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার সোনারবাংলা গ্রামে নয়ন বন্ডের দাফন করা হয়।
এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে মরদেহ গ্রহণ করেন নয়নের দুঃসম্পর্কের এক মামা। সেখান থেকে সদর থানার উপ-পরিদর্শক ইন্দ্রজিৎ নয়নের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেন। তার আগে ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন নয়ন বন্ড।
বুধবার (২৬ জুন) রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও একাধিক মাদক মামলার আসামি নয়ন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D