১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৯
সাতক্ষীরায় দুর্বৃত্তদের হাতে জখম শিশু শাহীনের ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- নাঈমুল ইসলাম নাঈম, আরশাদ পাড় ও বাকের আলী।
সোমবার (১ জুলাই) সকালে সন্দেহভাজন হিসেবে নাঈমকে তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে অপর দুইজন আরশাদ পাড় ও বাকের আলীকে আটক করে সাতক্ষীরার পুলিশ।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে আরও ৩-৪ জন জড়িত রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি পুলিশ সুপার।
প্রসঙ্গত, গত শুক্রবার যশোরের কেশবপুরের গোলাখালী মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শাহীন সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রোজগারের জন্য বের হয়েছিল। দুপুরে দুর্বৃত্তরা ভ্যানটি ভাড়া নেয়। পরে ধানদিয়া গ্রামের হামজামতলা মাঠে ঢুকে একটি পাট খেতের পাশে নিয়ে তারা শাহীনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে শাহীন। জ্ঞান ফেরার পর কাঁদতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় খবর দেয়।
শাহীনকে উদ্ধার করে প্রথমে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। শনিবার (২৯ জুন) অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে ওইদিন রাতেই তার মাথার অপারেশন সম্পন্ন হয়।
সাতক্ষীরায় তালায় কিশোর শাহিনকে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিন অভিযুক্তকে আটক করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় পুলিশ এসব তথ্য জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D