১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯
বরগুনার আলোচিত রিফাত শরীফ (২৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার তিন আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ। আদালত তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার (২৮ জুন) বিকালে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক আসামি মো. রাসেল চন্দন ও হাসানের সাতদিনের ও নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বরগুনা সদর থানায় নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ৪ নম্বর আসামি চন্দন, ৯ নম্বর আসামি হাসান ও ভিডিও ফুটেজ দেখে নাজমুলকে গ্রেফতার করা হয়।
বরগুনা শহরের কলেজ সড়কে বুধবার (২৬ জুন) সকালে প্রকাশ্যে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে স্বামী রিফাতকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। স্ত্রী বাধা দিয়েও সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে পারেননি।
রিফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাকাজনক হলে তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকাল সাড়ে তিনটায় রিফাত মারা যান।
রিফাত জেলা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের আবদুল হালিম দুলাল শরীফের একমাত্র সন্তান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D