১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯
ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে একটি লোকাল বাস মাদারীপুরের কলাবাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে মুরিদানদের নিয়ে ফিরছিল মাদারীপুরের একটি লোকাল বাস। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কলাবাড়ি ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও চার জন। আহত হন কমপক্ষে ২৫ জন। নিহত ও আহতদের প্রায় সবাই মাদারীপুর জেলার বাসিন্দা।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে। বাসের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D