সড়ক দুর্ঘটনা : পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

সড়ক দুর্ঘটনা : পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

Manual7 Ad Code

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার (২২) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে। তানজিলা পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী।

Manual3 Ad Code

পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পহেলা ফাগুন উপলক্ষে বন্ধুর মোটরসাইকেলে চড়ে ঘুরছিলেন তানজিলা। তারা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code