১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
.jpg?1545568481903)
চট্টগ্রাম : চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের প্রার্থী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনা
রেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গাড়িবহরে পৈশাচিক হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃ্ত্তরা। এ ঘটনায় তিনিসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার বিকেল চারটার দিকে হাটহাজারীতে প্রচারণার সময় দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।
এ প্রসঙ্গে সৈয়দ ইবরাহিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘তার ও তার গাড়িবহরের ওপর হামলা হয়েছে। এতে তিনিসহ চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আহত হয়েছেন।’
এই হামলার জন্য তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন।
চট্টগ্রাম প্রেসক্লাবে এ ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D