বিএনপি নেতা চেয়ারম্যান আবু বকর আবুর দাফন সম্পন্ন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮

বিএনপি নেতা চেয়ারম্যান আবু বকর আবুর দাফন সম্পন্ন

Manual6 Ad Code

যশোর : বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর দাফন শুক্রবার বিকাল ৫টায় যশোরের কেশবপুরে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার দুপুরে কেশবপুরে তার নিজ গ্রাম বাগদহে তার মরদেহ পৌঁছায়। দুপুর সাড়ে ১২টার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় মজিদপুর ইউনিয়ন পরিষদে। এরপর নেয়া হয় তার নিজ বাড়িতে।

কেশবপুর শহরে পাবলিক ময়দানে বিকাল সাড়ে ৩টায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এরপর বাগদহ গ্রামে তার তৈরি মাদ্রাসা মাঠে দ্বিতীয়বার জানাজা শেষে মাদ্রাসাসংলগ্ন নিজের তৈরি কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু বকর আবু যশোর-৬ কেশবপুর আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গত ১২ নভেম্বর মনোনয়নপত্র তোলার জন্য ঢাকায় আসেন। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে চতুর্থতলায় ৪১৩ নম্বর রুমে অবস্থান করছিলেন।

১৮ নভেম্বর রাত ৮টার পর তাকে আর পাওয়া যায়নি। এরপর একটি মোবাইল ফোন থেকে কেশবপুরে তার এক ভাগনের কাছে ফোন দিয়ে তার জন্য মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকালে অপহরণকারীদের দেয়া বিভিন্ন নম্বরে এক লাখ ৭০ টাকা বিকাশ করেও তাকে বাঁচানো যায়নি।

Manual6 Ad Code

অবশেষে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার ভাতিজা হুমায়ূন কবির।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code