১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮
পাবনা : পাবনায় সুবর্ণা আক্তার নদী (৩২) নামের এক নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং আনন্দ টিভির পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তার মৃতদেহ পাবনা জেলা সদর হাসপাতালে রাখা আছে। সুবর্ণা আক্তার নদী জেলার আটঘরিয়া উপজেলার বাসিন্দা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, রাত সোয়া ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওবাইদুল হক তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি।
ঘটনাটি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D