১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮
চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেসব দল রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভরশীল, অন্য দেশের ওপর নির্ভরশীল সে দলগুলো অস্থায়ী ভাবে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। একটু ধাক্কা দিলেই সরকার যেকোনো সময় পড়ে যাবে। যেকোনো সময় আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সাথে আছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের অবস্থান, আমাদের নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের ওপর। কোনো দেশ বা রাষ্ট্রীয় কোনো সংস্থার ওপর আমাদের নির্ভরশীলতা নাই। ফলে আমরা আমাদের সংগ্রামে জয়ী হবই।’
রবিবার চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময়ে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অন্যদিকে চট্টগ্রামে নিজ বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এসময় তিনি বলেন, ‘সরকার যে নির্বাচন দিতে চায় তাতে জনগণ ভোট দিতে পারবে না। চলমান অবস্থাকে রাজনৈতিক সংকট মন্তব্য করে আন্দোলনের মাঠে নামার কথা বলেন এই বিএনপি নেতা।
নোমান বলেন, ‘সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু যে নির্বাচন এ সরকার করতে চায় সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ব্যালট ছিনতাই হবে। এর থেকে বাঁচতে হলে সহায়ক সরকার দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার।’
এই সময় নগরীর একটি কমিউনিটি সেন্টারের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D