১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুরে ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল ৮টায় রামগঞ্জ পৌর শহরের খানকায়ে মাদানীয়া কাশেমীয়া খানকা শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দেস শাইখুল হাদীস মাওলানা মো. রুহুল আমিন জামাতের ইমামতি করেন।
এছাড়াও জেলার রামগঞ্জ উপজেলার আংগারপাড়ার ওভিরামপুর, নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া ও রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার বশিকপুর, পূর্বপাঁচ পাড়া ও মহাদেবপুর গ্রামসহ ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি স্ব-স্ব ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
তারা গত ৩৭ বছর ধরে মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D