৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ৬, ২০১৮
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, মামলার রায়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচীতে সোমবার (৭ মে) বিকাল ৩টায় রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মামলার রায়ে কারাগারে আটকে রাখার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপুর্ণ বিক্ষোভ কর্মসুচি পালিত হবে।
কর্মসুচিকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D