জঙ্গি দল ছেড়ে তথ্য দিলে পুরস্কার ১০ লাখ টাকা : বেনজীর

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

Manual8 Ad Code

বগুড়া : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়াও কেউ জঙ্গির তথ্য দিলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

Manual5 Ad Code

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

র‌্যাব মহাপরিচালক জানান, কোনো জঙ্গি তার দলের ব্যাপারে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ জঙ্গিদের সুনির্দিষ্ট তথ্য দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হবে।

Manual2 Ad Code

এদিকে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা রাত-দিন জঙ্গিবিরোধী নিষ্ফল অভিযান শেষ হয়েছে। এ অভিযান চালিয়ে ৫টি চাপাতি, ম্যাগজিন রাখার বেল্ট ও কয়েকটি জিহাদি বই উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত রবিবার মধ্য রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত দুটি দলের সহস্রাধিক র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য এ অভিযান পরিচালনা করে। তবে, এত দীর্ঘ সময় অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে এবং ধুনটের নিমগাছী ইউনিয়নের ধামাচামা, নাংলু, বেড়েরবাড়ী, নান্দিয়ারপাড়া, মাঝবাড়ী, জয়শিং জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code