২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭
সাংবাদিকদের কলম হচ্ছে শক্তিশালী অস্ত্র, সাংবাদিকরা দেশের সম্পদ। লিখনীর মাধ্যমে সাংবাদিকরাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সমাজ এবং দেশকে এগিয়ে নিবেন।
বুধবার বিকালে সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা কামরুন নাহার এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মাসুদা খাতুন, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।
এছাড়া প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধক্ষ মেহেদি কাবুল, কার্যকরি পরিষদের সদস্য, শিব্বির আহমদ ওসমানী, ফারহানা বেগম হেনা। সাধারণ সদস্য আফরোজ খান, জাবেদ আহমদ, কামাল আহমদ, উদয় জুয়েল, পারভেজ আহমদ, ফাহাদ মারুফ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D