৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
কামরানের মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালজুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের উদ্যোগ নিয়েছেন।
নিহতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার কর্মস্থল পর্তুগালে ফিরে যান। এর কিছুদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।
এদিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে বলে প্রত্যাশা করেছে তার পরিবার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D