বড় বোনকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

বড় বোনকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯) এর অভিযানে বড় বোন হত্যা মামলার প্রধান আসামি ছোট ভাই আক্তার হোসেন (৩২) কে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার(২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর এলাকার বাসিন্দা মাহমুদা বেগম (৪৫) গত ২০ মার্চ রাতে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তিনি তার এক মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিরোধ ও টাকার লেনদেনকে কেন্দ্র করে তার ছোট ভাই আক্তার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে আক্তার হোসেন তার বোনের বাড়িতে গিয়ে টাকার বিষয় নিয়ে ঝগড়া করে এবং তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ২০ মার্চ রাত থেকে ২১ মার্চ ভোরের মধ্যে যেকোনো এক সময় সে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।

২১ মার্চ সকালে নিহতের স্বজনরা ঘরের ভেতরে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট