দলদলি চা বাগানে হনুমান জয়ন্তী, ভক্তদের ব্যাপক সমাগম

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

দলদলি চা বাগানে হনুমান জয়ন্তী, ভক্তদের ব্যাপক সমাগম

সিলেটের দলদলি চা বাগানে ইসকনের উদ্যোগে পালিত হয়েছে হনুমান জয়ন্তী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচিতে ছিল অগ্নিহোত্র যজ্ঞ, মহাঅভিষেক, ধর্মীয় আলোচনা সভা,কেক কাটা, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এসব আয়োজনকে কেন্দ্র করে দলদলি চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীহনুমান ভক্তি, শক্তি ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। ভগবান শ্রীরামের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ও অটল বিশ্বাস যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দলদলি ইসকন মন্দিরের পরিচালক পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী। এ সময় ইসকন সিলেটের সিনিয়র ভক্তবৃন্দসহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে দলদলি চা বাগান এলাকা ধর্মীয় উৎসবে মুখর হয়ে ওঠে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট