সুনামগঞ্জে শিমুল বাগান ঘুরতে গিয়ে ২ তরুণের মৃত্যু, আহত ১

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

সুনামগঞ্জে শিমুল বাগান ঘুরতে গিয়ে ২ তরুণের মৃত্যু, আহত ১

ঈদে ঘোরাঘুরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এক বন্ধুর হাড় বিচ্ছিন্ন হয়ে গাছে বিদ্ধ হয়েছে।

ঈদের পরদিন রোববার (২২ মার্চ) সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সাফিকুল ইসলাম (২৮)।

আহত হয়েছেন তাদের আরেক বন্ধু গুলজার আহমদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটনকেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছানো মাত্র সরাসরি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী এবং অপর দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল আরোহীর হাঁড় গাছে বিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।




অপরদিকে, সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আহত অপর বন্ধু গুলজার আহমদ বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ হোসেন জানান, আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন এবং গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট