২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬
সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান পর্যটন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রূপসা উপজেলার রহিম নগর এলাকার মৃত কাশেম শেখের ছেলে।
দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D