হবিগঞ্জ সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

হবিগঞ্জ সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

হবিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সম্প্রতি ৫৫ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান চালায়। অভিযানে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে ফরেস্ট এলাকা ও গুইবিল সীমান্তসংলগ্ন স্থান থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট