২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন।
এক মাস (৩০ দিন) রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
এর আগে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (আজ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া আফগানিস্তান, মালি ও নাইজারে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D